মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এরশাদের প্রথম জানাজা সম্পন্ন

তরফ নিউজ ডেস্ক : সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ জুলাই) বাদ জোহর তার জানাজা সম্পন্ন হয়। এতে তার ছোটভাই এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জিএম কাদের বলেন, মানুষ মাত্রই ভুলক্রুটি হয়ে থাকে। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

জানাজা অনুষ্ঠানে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ বিষয়ে সবকিছু তত্ত্বাবধান করবে সেনাবাহিনী।

এর আগে এরশাদের মরদেহ  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আনা হয়।

পরে সেখান থেকে মরদেহ নিয়ে রাখা হয় হিমঘরে সিএমএইচের হিমঘরে।

জাতীয় পার্টির সূত্র বলছে, সোমবার (১৫ জুলাই) কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে; সেখানে তাকে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়া ওইদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।

আর নিজ এলাকা রংপুরে নেওয়া হবে মঙ্গলবার (১৬ জুলাই)। ওইদিন রংপুর জিলা স্কুলের মাঠে তার জানাজা হবে। এরপর মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে এরশাদের দাফন হবে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com