মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

সাংবাদিকদের লক্ষ্য করতে হবে ভোটে যেন বিঘ্ন না হয় ইসি

অনুষ্ঠানে ইসি শাহাদাত হোসেন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

তরফ নিউজ ডেস্ক : নির্বাচন পর্যবেক্ষণে নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, পর্যবেক্ষকদের দেশীয় নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী তাদের কাজ করতে হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন নির্বাচন পরিচালনা বিঘ্নিত না হয়।

শুক্রবার (২৩ নভেম্বর) বরিশাল নগরের বিডিএস মিলানয়তনে ‘জেন্ডার অ্যান্ড ইলেকশনস’ বিষয়ক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃাকালে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং আইনানুগ নির্বাচন করার জন্য বিদ্যমান যত রকমের নির্বাচন সংক্রান্ত আইন আছে, তা প্রয়োগ করবো। এর মাধ্যমে ভালো নির্বাচন পরিচালনা করবো।

নির্বাচনকালে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, যার হাতে অস্ত্র আছে তার হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

তিনি বলেন, সমাজের সবশ্রেণীর ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করিছ। আমাদের ভোটারদের মধ্যে অর্ধেক নারী। আমরা চাইছি নারীরা নির্বাচনে অংশ নিক এবং নির্বাচনে অবাধে নারীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করুক।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, আমাদের বিশ্বাস সবার জন্য সমান সুযোগ দিতে পারবো। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাই সহযোগিতা করুন।

ইউএনডিপি ও নির্বাচন কমিশনের যৌথ আয়োজনে কর্মশালায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রখেন নির্বাচন কমিশনের উপ-সচিব সাইফুল হক চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি আশুকো ইরা কাওয়া।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com