রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চার যাত্রীর

তরফ নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মঠখোলা-কটিয়াদী সড়কে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক শরীফ, মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন, যাত্রী রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কটিয়াদী যাচ্ছিল। পথে মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আটোরিকশা চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের মৃত্যু হয়।

এ ঘটনায় রাজিয়া খাতুন ও অহিদ মিয়া নামে দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজিয়া খাতুন এবং ঢাকায় নেওয়ার পথে অহিদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চালক শরীফ এবং মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৮৫৫৫) এবং চালককে আটক করেছে পুলিশ।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com