রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে খাসিয়া মান্ত্রীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে খাসিয়া মান্ত্রীদের (গ্রাম প্রধান) সাথে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শ্রীমঙ্গলে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।

পুঞ্জি এলাকার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার ১২টি খাসিয়া পুঞ্জির প্রধানরা উপস্থিত ছিলেন। তারা হলেন ফিলা পতমী, উয়েল সুরং, ডিবারমিন পতাম, ডেনিংটন সুটিং, নেরিয়ুস বুআম, মনি সুরং, পারবন খংফান, এডিসন তারিয়াং, বেলজিও পতাম, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং।

মতবিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে পুঞ্জি এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হয়। সহকারী পুলিশ সুপার আরো বলেন বর্তমানে ছেলেধরা গুজবে কেউ যেন গণপিটুনির শিকার না হয় এবং আতংকিত হয়ে কেউ যেন আইন নিজ হাতে তুলে না নেই এবিষয়ে থানা পুলিশকে অবহিত করার জন্য পুঞ্জি প্রধানদের অনুরোধ জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com