রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

রংপুর উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

তরফ নিউজ ডেস্ক : রংপুর-৩ আসনের উপনির্বাচনের অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি করেছে তারা। সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় শেষে এ দাবি জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, প্রার্থী নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে আজ মহামারি চলছে। একদিকে বন্যা, আরেকদিকে ডেঙ্গু কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। কিন্তু সরকার এটার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তাই আমরা ঢাকা দুই সিটি করপোরেশনের মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি।

তিনি আরো বলেন, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের পূনর্বাসন প্রক্রিয়া এবং তাদের কৃষিঋণ মওকুফের দাবি জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সারাদেশেরর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমরা বন্যা পরবর্তী সময়েও এ কার্যক্রম চালিয়ে যাব। আর অচিরেই সারাদেশে ডেঙ্গু সচেতনায় বিএপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে বলে জানান মির্জা ফখরুল।

সভায় আরো উপস্থিত ছিলেন, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com