রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচং-হবিগঞ্জ রোডের শুটকী সেতু ৪দিন বন্ধ থাকবে

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকী সেতু মেরামতের জন্য ৪দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। সোমবার (২৯জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,হবিগঞ্জ-বানিয়াচং সড়কের (জেড-২৪০৩) ১২তম কিলোমিটারে অবস্থিত শুটকী বেইলী সেতু’র জরুরী মেরামতের লক্ষ্যে আগামী পহেলা আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত সেতুটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য হবিগঞ্জ সড়ক বিভাগ আন্তরিকভাবে দু:খিত বলেও জানায় তারা।

এদিকে ঝুঁকিপুর্ণ এই বেইলী সেতুটি বারবার মেরামত না করে এই শুটকী নদীর উপর নতুন সেতু স্থাপনের জোর দাবি জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ।

স্থানীয়রা জানায়, কিছুদিন পরপরই এই সেতুতে মেরামতের জন্য কাজ করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার বিকল হয়ে পরে। কারণ এই রোড দিয়ে ভারী মালবাহী ট্রাকগুলো প্রায়ই চলাচল করে। ১০টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে কোনো চালকরাই তা মানছেন না। ফলে এই সেতুর লোহার প্লেটগুলো ঢেবে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। তাই জোড়াতালি দিয়ে এটি মেরামত না করে নতুন এবং আরো প্রশস্ত ও মজবুত করে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি সেতু মেরামতের অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেদিকেও নজর দেয়ার জন্য জোরদাবি জানিয়েছেন ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচলকারী যাত্রীগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com