শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রাতে নারী ম্যাজিস্ট্রেটকে বাংলোতে ডাকতেন নাটোরের ডিসি!

নাটোরের ডিসি গোলামুর রহমান। ছবি : সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : নাটোরের জেলা প্রশাসক (ডিসি) গোলামুর রহমানের বিরুদ্ধে এক নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে গত ২৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেন ওই নারী ম্যাজিস্ট্রেট।

গত ২ নভেম্বর ওই নারী ম্যাজিস্ট্রেট নাটোর থেকে বদলি হয়ে চলে যাওয়ায় যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গোপন ছিল। গতকাল বৃহস্পতিবার ওই নারী ম্যাজিস্ট্রেটের অভিযোগপত্রটি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছায়।

অভিযোগপত্রে ওই নারী ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। তিনি যোগদানের পর প্রথমে ওই নারী ম্যাজিস্ট্রেককে সাধারণ শাখা ও ট্রেজারি শাখা থেকে সংস্থাপন শাখায় বদলি করেন।  পরে জেলা প্রশাসক সংস্থাপন শাখায় রক্ষিত সব কর্মকর্তার ব্যক্তিগত নথি নিয়ে তার সঙ্গে ওই নারীকে একান্তে বসে কথা বলতে বলেন।  এমনকি রাতে বাংলো (যেখানে ডিসি একা থাকেন) অথবা সার্কিট হাউসে আসতে বলেন।  তবে নারী ম্যাজিস্ট্রেট তার এ প্রস্তাব ফিরে দেন।  পরে ডিসি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারীর ম্যাসেঞ্জার ও মুঠোফোনে কু-প্রস্তাব দেন।  এ ছাড়া মাঝে-মধ্যে কাজের কথা বলে গভীর রাতে কল দিয়ে আপত্তিকর কথা বলেন ডিসি।

নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে নাটোরের ডিসি গোলামুর রহমান জানান, ফেসবুক আইডি হ্যাকড করে কেউ এ কাজ করতে পারে।

ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পর কেন আইনি ব্যবস্থা নেননি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি ডিসি।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন নাটোরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কাছেই যদি নিরাপত্তা না পাওয়া যায়, তাহলে নিরাপত্তা প্রাপ্তির জায়গা কোথায় পাব?’

সূত্র : আমাদের সময়

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com