মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:  সরকারের আহ্বান উপেক্ষা করে সারাদেশের ন্যায় হবিগঞ্জের বাহুবলেও সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, দশম গ্রেডসহ ৩ দফা দাবিতে শাটডাউন কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়- বার্ষিক পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকদের কর্মবিরতিতে অভিভাবকদের মাঝে চরম বিস্ময় ও হতাশা দেখা দিয়েছে।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, পরীক্ষার সময় যখন শিশুদের পাশে থাকার কথা, তখনই শিক্ষকরা আন্দোলন-সংক্রান্ত কর্মবিরতিতে ব্যস্ত। এতে শিশুদের পড়াশোনা, মানসিক অবস্থা ও পরীক্ষার স্বচ্ছতা সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে বেশ কয়েকটা বিদ্যালয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষক একাই দপ্তরী ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা পরিচালনা করছেন। এতে বিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে চাপা বিশৃঙ্খলা ও বাড়তি চাপের পরিবেশ।

বিহারীপুর গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক টিপু সুলতান জাহাঙ্গীর বলেন, “শিক্ষকদের দাবি থাকতেই পারে, কিন্তু পরীক্ষার সময় এমন কর্মবিরতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিশুদের ভবিষ্যতের সঙ্গে এভাবে খেলা করা উচিত নয়। শাটডাউন বা যে কোনো আন্দোলন হোক আমার স্কুলের দরজায় তালা ঝুলতে দেব না।”

বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেনা আক্তার জানান, সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি যৌক্তিক হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা দায়িত্বে না ফিরলেও আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা পরিচালনা করা হবে। প্রথমদিনে শিশুদের কিছুটা বিমর্ষতা থাকলেও এখন তারা মানিয়ে নিয়েছে।

এদিকে সকাল থেকেই সহকারী শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসের সামনে বিভিন্ন স্লোগান-সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে আন্দোলন করেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি সরকারকে মানতেই হবে। প্রধান শিক্ষকগণ পরীক্ষা নিলেও আমরা খাতা মূল্যায়ন করব না। ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com