শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

তরফ নিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছু আগে হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন খালেদা জিয়ার পুত্রবধূ। লন্ডনের স্থানীয় সময় বহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছিলেন তিনি।

এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশযাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।

খালেদা জিয়ার স্েগ ডা. জুবাইদাও যাবেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক দল সহ আরও ৪ জন তার সফরস্গেী হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com