মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৫ শ্রমিকের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে আক্কেলপুর উপজেলায় জাফরপুর গ্রামের নিখিল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান।

মৃত পাঁচজন হলেন- ওই গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পাশের গণিপুর গ্রামের শাহিন হোসেন, সজল ও মুকুল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিখিল কুমারের বাড়ির পুরনো একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন কয়েকজন শ্রমিক।

“কিন্তু ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।”

ওসি জানান, ওই সেপটিক ট্যাংক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে দুইজনকে নওগাঁ সদর হাসপাতাল এবং একজনকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com