বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ-গুলি, পথচারীসহ আহত ৪

4 SYLHET

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং তা থেকে একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এতে রাকিব আহমদ নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন উভয় গ্রুপের আরো তিন নেতাকর্মী।

বুধবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরের আখালিয়া নয়াবাজার এলাকায় নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ও রাজনের গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনের জেরে ছাত্রলীগের উভয় গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘাতে জড়ায়। এমন সময় দু’পক্ষের মধ্যে গুলির ঘটনায় রাকিব আহমদ নামের এক পথচারী পায়ে গুলিবিদ্ধ হন। সংঘর্ষে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ পথচারী রাকিব আহমদসহ অন্যদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, আহতদের মধ্যে মারুফ নামের একজনের অবস্থা গুরুতর। তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বলেন, ছাত্রলীগের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com