রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সমালোচনার মুখে মধ্যরাতে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন তিনি। তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জুলাই তারিখের একটি সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে ২৮ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা করেছেন।

আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল কিন্তু তিনি আজ মধ্যরাতে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মন্ত্রী। আর এজন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের ব্রিফিং একদিন পিছিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com