রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে একযোগে পরিষ্কার করা হয়েছে সকল শিক্ষাঙ্গন ও অফিস প্রাঙ্গণ। গতকাল বৃস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপি এ অভিযান চলে। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, সকল সরকারি বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা-ঘাটগুলো নিজ নিজ কর্তৃপক্ষের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেন।


এদিকে সামাজিক সংগঠন ‘‘আমরা সবুজ” সংঘকে সাথে নিয়ে ঐ দিন সকাল সাড়ে ৫টায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক।

পরবর্তীতে ইউএনও’র নির্দেশে প্রতিষ্ঠান ও অফিসগুলোর প্রাঙ্গণে ছোট ডোবা, গর্তে জমে থাকা পানি, ময়লা আবর্জনা, অপ্রয়োজনীয় গাছ, ঘাস ইত্যাদি সরিয়ে ফেলা হয়।


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। আমাদের সবার অফিস প্রাঙ্গণ, বাসা ও অফিসের ছাদ পরিষ্কার করা প্রয়োজন। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছে। আমার নেতৃত্বে ১১টা থেকে সকল প্রতিষ্ঠান প্রধানরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com