মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া ওই গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া সকালে তার ক্রয় করা একটি জমিতে চাষ করতে যান। এ সময় একই গ্রামের বাসিন্দা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে জমি চাষে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো চাকুর আঘাতে দুদু মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com