সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সফলভাবে সমাপ্ত হয়েছে “আমার এমপি’র” ডিজিটাল ওয়ার্কশপ

রায়হান উদ্দিন সুমন : “Digital Literacy For Everyone”এই শিরোনামে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ও অনলাইন ভিত্তিক ডিজিটাল মিনি পার্লামেন্টখ্যাত সংগঠন এবং মাননীয় সংসদ সদস্যদের সাথে সামাজিক যোগাযোগের সহজ মাধ্যম “আমার এমপি ডটকম’র আয়োজনে সফলভাবে ওয়ার্কশপের সমাপ্তি হয়েছে।

গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকাস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আমার এমপি ডটকমের ফাউন্ডার ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত’র সভাপতিত্বে আমার এমপি’র ভলান্টিয়ার মারজাহান জিদনী ও পাবনা ৫ আসনের অ্যাম্বাসেডার জাহিদ হাসান ইমনের যৌথ সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি ছিলেন-শিক্ষা মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌরধুী নওফেল। বিশেষ বক্ত হিসেবে বক্তব্য রাখেন-আইসিটি ডিভিশন আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক ও জয়েন্ট সেক্রেটারি সৈয়দ মজিবুল হক,জাতিসংঘ উন্নয়ন সংস্থা পার্টনারশীপ ফর এ টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার সিদ্ধার্থ গোস্বামী।

ওয়ার্কশপের বিশেষ পর্বে তথ্য যাচাইয়ের ৬টি উপায় শীর্ষক একটি কারিগরী পত্র উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন সংস্থা থেকে আগত অতিথিবৃন্দ। আমার এমপির অ্যাম্বাসেডর, ভলান্টিয়ার এবং শুভাকাঙ্খিদের নিয়ে আয়োজিত ওয়ার্কশপে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, মার্কেটার, শিক্ষিত নারী-পুরুষ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফেইসবুক, টুইটার,ইউটিউব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, গুগল সার্চ, লিংকডিন, ই-মেইল হোয়াটসঅ্যাপস, ইন্ট্রাগ্রামসহ অনলাইন ভিত্তিক ডিজিটাল ব্যবহার ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন দেশের খ্যাতিমান বিভিন্ন ইউনিটের ডিজিটাল মিডিয়ার ব্যক্তিবর্গ।

ওয়ার্কশপের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আমার এমপির ফাউন্টার ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-ভোলা ৩ আসনের অ্যাম্বাসেডর নজরুল ইসলাম শুভরাজ,পাবনা ৫ আসনের অ্যাম্বাসেডর জাহিদ হাসান ইমন ও ভোলা ২ আসনের সাবেক অ্যাম্বাসেডর শফিকুল গণি আসিফ।

ওয়ার্কশপে হবিগঞ্জ ২ আসনের অ্যাম্বাসেডর রায়হান উদ্দিন সুমন ছাড়াও সারা দেশ থেকে প্রায় ৫০জনের মতো অ্যাম্বাসেডর ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com