বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক

চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের (ডিসিপি হাই স্কুল) ছাত্র-ছাত্রীরা মিসাইল আবিষ্কারের বিভিন্ন কলা কৌশল দেখিয়ে চমক সৃষ্টি করেছেন।

শুক্র শনি ও রবিবার সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভাগের ৪টি জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় তাদের প্রজেক্ট প্রদর্শন করে প্রথম হয়েছে। তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষায় ব্যবহৃত নানা যুদ্ধবিমান, মিসাইল আবিষ্কারের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে বিচারকদের চমক দেখিয়েছেন। তারা বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছেন।

এছাড়া বেশির ভাগ প্রজেক্ট ছিল জ্বালানি আবিষ্কার নিয়ে। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ, কেউ নবায়নযোগ্য জ্বালানির কলা কৌশল আবিষ্কার করে প্রদর্শন করেন। মেলা শেষে রবিবার বিকেলে সিলেট সার্কিট হাউজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

উল্লেখ্য শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com