শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারবো না: পররাষ্ট্রমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সব প্রস্তুতি চুড়ান্ত করা সত্ত্বেও আমরা রোহিঙ্গাদের ফেরাতে পারিনি। তবে তাদের ফিরে যেতেই হবে। তাদের আর বসিয়ে বসিয়ে আমরা খাওয়াতে পারবো না।

শুক্রবার সিলেট সফরে এসে ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে তিনি দুই দিনের সফরে সিলেট আসেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওদের জন্যে মিয়ানমার শান্তিতে ও নিরাপদে থাকার ব্যবস্থা করেছে। সেটা তাদের বুঝাতে পারিনি। এজন্য খারাপ লাগছে। তবে আমি সবসময় আশাবাদী। আমি মনে করি রোহিঙ্গাদের পাঠাতে পারবো। এজন্য সময় লাগবে।

মিয়ানমারের উপর আরও চাপ সৃষ্টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের উপর চাপ সৃষ্টি করেছি বলেই তারা নিতে রাজী হয়েছে। যথেষ্ট চাপ সৃষ্টি করেছি। যারা এতোদিন তাদের পক্ষে কথা বলতো তারাও এখন আমাদের পক্ষে কথা বলছে। তারপরও রোহিঙ্গারা যায়নি। মিয়ানমার আমাদের কাছে অঙ্গীকার করেছে ফিরয়ে নেওয়ার। এখন আরও চাপ সৃষ্টি করতে হবে। আমরা তাদের উপর চাপ সৃষ্টির জন্য যা যা করার করবো।

মন্ত্রী বলেন, আমরা এখন মায়ানমারকে বলবো, তোমরা এখন বিশ্বস্থতা অর্জন করতে পারোনি। রোহিঙ্গা নেতাদের রাখাইন নিয়ে তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেবো মায়নমারকে। সেখানে ১০০ টি বাড়ি বানিয়ে দিয়েছে চীন। ২৫০ বাড়ি বানিয়ে দিয়েছে ভারত। সেটা নেতাদের দেখালে তারা হয়তো ফিরে যেতে রাজী হবে।

মিডিয়াকর্মীদেরও রাখাইন গিয়ে সেখানকার তথ্য সংগ্রহ করে প্রচারের আহ্বান জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, রোহিঙ্গারা যে দাবিগুলো আমাদের কাছে করেছে, সেটা তাদের দেশে গিয়ে তাদের নিজেদেরই অর্জন করতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবসনে রাজী করাতে না পারা কুটনৈতিক ব্যর্থতা, বিএনপি এমন মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা রোহিঙ্গাদের ফেরাতে পারিনি, এটা সত্য। তবে এদের ফেরানো হবে। কবে যাবে জানি না। তবে বিএনপির যদি ভালো কোনো আইডিয়া থাকে তবে তাদের আমরা স্বাগত জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com