রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতয় শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনারের উদ্যোগ

সামিউল ইসলাম, বাহুবল (হবিগঞ্জ): নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত স্কুল ও কলেজে সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বাহুবল উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি।

বুধবার (২৬ আগস্ট) কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল ৪টায় অফিসার্স ক্লাবে কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে ও অফিস সহকারী আব্দুল মান্নানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আব্দুস সহিদ, রতন আচার্য্য প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার আশপাশ এবং যাতায়াত রাস্তায় বখাটেদের উৎপাত বেড়েছে। বখাটেদের দ্বারা আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। এ অবস্থায় নারী ও শিশুর নিরাপত্তাহীনতা বাড়ছে। এ অবস্থা থেকে বের হতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়াতে হবে। এ জন্য নিয়মিত উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক সভা-সেমিনার আয়োজন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com