শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নারী নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওলিপুরে রেললাইন পার হচ্ছিলেন সালমা। এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল নামক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জনান, ময়না-তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com