বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বাহুবলে দুই জুয়াড়ির কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে দুই জুয়াড়িকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট আয়েশা হক এর নেতৃত্বে আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১) ও বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়া খেলার আসর বসেছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদীসহ কাশেম ও ফয়সল মিয়া নামে দুই জুয়াড়িকে আটক করেন। এ সময় আরেক জুয়াড়ি পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের একমাস করে কারাদন্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com