রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অস্থিরতা বিষয়ে সৌদি আরবের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্য করে সৌদি আরব বৃহস্পতিবার কঠোর হুশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছে, ইয়েমেনকে অস্থিতিশীল করে তোলার কোন প্রচেষ্টা সৌদি আরবের জন্য হুমকি সৃষ্টি করবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। খবর এএফপি’র।

বিচ্ছিন্নতাবাদীরা ফের সৌদি সমর্থিত ইয়েমন সরকারের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা দখল করে নিয়েছে উল্লেখ করে রিয়াদ এই প্রথমবারের মতো ইয়েমেনকে বিভক্তির হুমকির মুখে ফেলে দেয়া এ সংকটের ব্যাপারে এমন কঠোর ভাষায় হুশিয়ারি বার্তা উচ্চারণ করলো। এদিকে এ সংকট নিরসনের ব্যাপারে তারা আবারো সংলাপের আহ্বান জানিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘সৌদি আরব জোর দিয়ে বলেছে, ইয়েমেনকে অস্থিতিশীল করার যে কোন প্রচেষ্টা রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় হুমকি। এ ধরনের কর্মকান্ড কঠোর হাতে দমন করা হবে।’

তারা আরো নিশ্চিত করেছে যে এ ক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে, ইয়েমেনে বৈধ সরকারের কোন বিকল্প নেই। শক্তির হুমকি দিয়ে দেশটিতে নতুন পরিস্থিতি সৃষ্টির কোন প্রচেষ্টা রিয়াদ মেনে নেবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com