শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আফগানিস্তানকে নিয়ে খেলছে বৃষ্টি!

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে বৃষ্টির জন্য এক বলও হয়নি। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠ আবারও প্রস্তুত করা হয়। লাঞ্চ বিরতির পর দুই দল মাঠেও নামে। জয়ের সুবাস পাওয়া আফগানিস্তানই বোধ হয় তাতে সবচেয়ে খুশি ছিল। কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকলো না। ১৩ বল গড়াতেই আবারও খেলা বন্ধ।

৬ উইকেটে ১৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ৩৯ আর সৌম্য সরকার শূন্য রান নিয়ে খেলা শুরু করেন। দেখেশুনে ব্যাটিংও করছিলেন। এই সময় আবারও বৃষ্টি।

ফলে আবারও মাঠ ছেড়ে গেছেন দুই দলের খেলোয়াড়রা। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। সাকিব ৪৪ আর সৌম্য ২ রানে অপরাজিত।

এক সেশন বৃষ্টির পেটে চলে যাওয়ায় নতুন করে সেশনের সময় বণ্টন করা হয়েছে। বাকি দুই সেশনে খেলা হবে কমপক্ষে ৬৩ ওভার। দ্বিতীয় সেশন দুপুর ১টা থেকে চলবে ৩টা ১০ মিনিট পর্যন্ত।

তারপর দেয়া হবে পঞ্চম দিনের চা বিরতি। বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হবে ৩টা ৩০ মিনিটে, চলবে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

কিন্তু এই সময়টাও কি খেলা হবে কি-না, সেটি নিয়ে দেখা দিয়েছে সংশয়। বৃষ্টি যে আবারও দিয়েছে হানা। কখন বন্ধ হবে, কখন আবার মাঠ প্রস্তুত হবে, নিশ্চয়তা নেই।

এই টেস্ট জিততে বা ড্র করতে হলে অসাধ্য সাধন করতে হবে বাংলাদেশকে। জেতার জন্য এখনও ২৬২ রান প্রয়োজন। ড্র করতে হলে উইকেটে কাটিয়ে দিতে হবে বাকি দুই সেশন। বৃষ্টিকে তাই আশীর্বাদই বলা যায় বাংলাদেশের জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com