রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে বাসচাপায় জোয়েস সিনহা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জোয়েস সিনহা উপজেলার দারাগাঁও গ্রামের মৃত রুবেন সিনহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সন্যা সাড়ে ৬ টার দিকে দারাগাঁও চা বাগানের ডাক্তার জোয়েস সিনহা বিশেষ কাজে মিরপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দিলে মিরপুর শ্রীমঙ্গল সড়কের নতুনবাজার নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে জোয়েস সিনহা গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com