রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পেঁয়াজের ঝাঁজ ক্রেতাদের চোখে, দাম ৪৫ থেকে এক লাফে ৭৫ টাকা

তরফ নিউজ ডেস্ক : পেঁয়াজের ঝাঁজ লেগেছে ক্রেতাদের চোখে। কাঁচা বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দাম শুনে ক্রেতাদের চোখ কপালে। হঠাৎ করে দাম বেড়ে কেজি প্রতি ৪৫ থেকে এক লাফে ৭৫ টাকা হয়েছে। কাঁচা বাজারে অন্যান্য পণ্যের দাম সহনীয় হলেও অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম।

আড়তদাররা বলছেন, ভারত থেকে ৩৫০-৪০০ ডলারে পেঁয়াজ আমদানি করা হচ্ছিল। তাতে বন্দরের মোকামে পেঁয়াজের প্রকারভেদে বিক্রি হত ৩২-৩৬-৪০ টাকায়। খুচরা বিক্রি হত ৪৩ টাকা কেজিতে। গত বৃহস্পতিবার আবার প্রতি কেজিতে দুই টাকা দরে বেড়ে বিক্রি হয়েছে ৪৫ টাকায়। কিন্তু বর্তমানে ৮৫২ ডলারে পেঁয়াজ আমদানি করায় তা কেজি প্রতি ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এরইমধ্যে পেঁয়াজ আমদানি কারক সবাই চিন্তিত।

আমদানিকারক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কিছু পেঁয়াজের এলসি মূল্য ৪০০ ডলারে করা আছে। সেই পেঁয়াজ শনিবার আমদানি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টম্বর) নতুন রপ্তানি মূল্যের পেঁয়াজ আমদানি করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই দিনই নতুন মূল্যের পেঁয়াজ আড়তে পৌঁছাবে। এতে সাধারণ ক্রেতাদের ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হবে। পাইকারীভাবে পেঁয়াজের দাম বাড়ার খবরে রোববার সকাল থেকেই কাঁচা বাজারে ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা।

জানা গেছে, ভারতে বন্যার কারণ দেখিয়ে পেঁয়াজ রপ্তানির মূল্য প্রায় তিনগুণ বাড়ানো হয়েছে। গত দুই মাসের ব্যবধানে দু’দফায় এই মূল্য বাড়িয়ে প্রতি মেট্রিক টন পেঁয়াজ প্রায় ৯ শ মার্কিন ডলার নির্ধারণ করায় বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা। তবে নতুন মূল্যের এই পেঁয়াজ দেশে আসতে এখনও দুই-তিনদিন সময় লাগতে পারে বলে জানা গেছে। এর ফলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৮০-৯০ টাকা দরে বাংলাদেশে বিক্রি করা হবে। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, এরপর থেকে দেশের ব্যবসায়ীরা কোনো রপ্তানি মূল্য ছাড়াই ১৫০-২০০ ডলার মূল্যে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করতেন। ফলে বন্দরের ব্যবসায়ীরা ১৫-২০ টাকা করে পাইকারি মূল্য পেঁয়াজ বিক্রি করছিলেন। গত দুই মাস থেকে পেঁয়াজের দাম বেড়ে ৩৫০-৪০০ ডলারে বৃদ্ধি করলে ৩২-৩৬ টাকায় পাইকারি বিক্রি হয়।

জানা যায়, ভারতের মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। এবার এসব অঞ্চলসহ ভারতের বিভিন্ন প্রদেশে বন্যায় পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে। এজন্য ভারতজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গত দুই মাস থেকে ৩৫০-৪০০ ডলারে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হচ্ছিল। সর্বশেষ গত বুধবার আবার বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে প্রায় ৯শ ডলার করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতি কেজি পেঁয়াজ ৪০-৫০ রুপিতে বিক্রি হচ্ছে। সে হিসেবে বাংলাদেশে আমদানিকৃত প্রতি কেজি পেয়াজের দাম ৮০ থেকে ৯০ টাকা হতে পাওে বলে আশঙ্কা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com