বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

বাহুবলে দুই বালু ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে দুই বালু ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকাল সাড়ে ৫টায় পুটিজুরী বাজারে মহাসড়কের মাঝখানে কয়েকটি যান এলোপাতাড়ি দাঁড় করিয়েে রেখে এ অবরোধ সৃষ্টি করা হয়। এতে রাস্তার উভয় পার্শ্বে দূরপাল্লার শতশত যানবাহন আটকা পড়েছে। যাত্রীদের মাঝে নেমে এসেছে দুভোর্গ।
স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী ও পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিয়ার পুত্র জসিম মিয়া দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে আসছে। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাতাতে বালু রেখে বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকালে মহাসড়কের ফুটপাতে বালু রাখায় দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক-এর নেতৃত্বে মোবাইল কোর্ট বালু ব্যবসায়ী রমজান আলী ও জসিম মিয়া আটক করে।

এ ব্যাপারে মোবাইল ফোনে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী অফিসার কিংবা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জকে পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com