বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

শ্রীমঙ্গলে বিপুল পরিমান চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট চা বাগান থেকে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এসআই রাব্বিসহ অন্যান্য অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় পুলিশী অভিযানের খবর টের পেয়ে মদ তৈরীর কারিগররা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের লেবার লাইনের পাশাপাশি (নাচ ঘরের পাশে) লালন চাষা, রঞ্জিত ভৌমিজ ও সস্তোষ তাঁতী’র বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশী অভিযানের খবর টের পালিয়ে যায়।

পরে পুলিশ তিন ঘরের বিভিন্ন কক্ষে তল্লাসী করে বিপুল পরিমান তৈরী চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমান প্রায় সাড়ে ৭শ লিটার।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com