বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ১৭৫তম শাখা উদ্বোধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ১৭৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোডে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সি.ইও) ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে ব্যাংকের ১৭৫তম শাখা শুভ উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর সাবেক চেয়ার‌্যম্যান ও বর্তমান পরিচালক আলহাজ্ব বদিউর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল হসপিটাল লিঃ এর পরিচালক এ.কে আজাদ, জেনিথ ফার্মা. লিঃ এর পরিচালক ডাঃ বেলাল আহমেদ, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড কুমিল্লা জোন এ.কে.এম আমজাদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ মহীউদ্দিন খান, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির কামাল, ব্যবসায়ী আলহাজ্ব নুরুন নবী, আবদুল্লাহ আল মাহমুদ খসরু, ব্যবসায়ী মোঃ মীর হোসেন, আবুল হাসেম ডিলার, আলহাজ্ব মোঃ আবদুল আজিজ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৌলতগঞ্জ গোলবাজার বাইতুৃল মামুৃর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বিলাল হোস্ইান মালেকী ও মুয়াজ্জিন হাফেজ জহিরুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com