রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল উপজেলা আ.লীগের সভাপতি অর্ধেন্দু, সহিদ সম্পাদক

শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অর্ধেন্দু কুমার দেব (বেভুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহিদ হোসেন ইকবাল।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে  ৭টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২ সদস্যের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মো. আব্দুস শহীদ এমপি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ সভাপতি পদে মো ইউছুফ আলী, এম এ মন্নান, জিল্লুল আনাম চৌধু, ইমরান হোসেন চৌধু,  স্বপন কুমার রায়, ডা হরিপদ রায়, শমসের খাঁ ও বিজয় বুনারজি; যুগ্ম সম্পাদক পদে শুভ্র ধর, আকরাম খান ও এনাম হোসেন চৌধুরী; সাংগঠনিক সম্পাদক পদে আবু কাওসার লাভলু, বেলায়েত হোসেন ও ছালিক আহমদ; দপ্তর সম্পাদক হয়েছেন তফাজ্জুল হোসেন ফয়েজ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া এবং সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ড. মো, আব্দুস শহীদ, মো আছকির মিয়া, রনধীর কুমার দেব ও আবু সহিদ মো আব্দুল্লাহ।

নবনির্বাচিত সভাপতি- সম্পাদক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com