রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইউপি নির্বাচন বয়কট করলেন আওয়ামী লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদির।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মৌখিকভাবে জানান, নির্বাচনে অনিয়মের কারণে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগের বিদ্রোহী মাহবুবুল হক শেরিন তার নিজস্ব ক্যাডার বাহীনি নিয়ে কেন্দ্র দখল করে জোর পূর্বক সিল মেরেছেন ও নির্বাচনে কারচুপি কেরেছেন।

আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদির জানান, মীরপুর কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক শেরিনের লোকজন প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিয়েছে। এছাড়াও বাড় কাপন নামক একটি ভোট কেন্দ্রে জোরপূর্বক ভোট দেওয়া হয়েছে। তাই আমি ফলপ্রকাশ না করার জন্য জেলা প্রশাসকের লিখিতভাবে অভিযোগ জানাবো।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, নির্বাচন বয়কটের ব্যাপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। আর এখন নির্বাচন শেষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ প্রার্থী আব্দুল কাদির (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক শেরিন (আনারস), জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী আব্বাস মিয়া (লাঙল) আঞ্জুমানে আল-ইসলাহ মনোনীত প্রার্থী শওকত হোসেন (চশমা) স্বতস্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সাহাব আলী (টেলিফোন) ও আলতাবুর রহমান আলতা (মোটরসাইকেল)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com