সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে নয়াপাড়া ইউপি চেয়ারম্যান পদে জাবেদ নির্বাচিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সৈয়দ মোঃ জাবেদ (স্বতন্ত্র) ঘোড়া প্রতিক নিয়ে ৫৮৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম (নৌকা) পেয়েছেন ৩২৭২ ভোট।

এদিকে আন্দিউড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উপ- নির্বাচনে সাধারণ সদস্য পদে মোঃ সাদেক মিয়া, একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আক্তার মিয়া এবং ধর্মঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম দুদ মিয়া বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। সবকটি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com