রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মেক্সিকোতে হামলা, নিহত ১৪ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, আদালতের একটি রায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। বেশ কয়েকটি পিকআপ নিয়ে পুলিশের গাড়িবহর চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় তারা। একপর্যায়ে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

এ সময় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, এ হামলায় জালিস্কো নুয়েভা জেনারেসন কারটেল (সিজেএনজি) নামে একটি শক্তিশালী মাফিয়া গ্রুপ জড়িত। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি মেসেজ থেকে তাদের জড়িত থাকার কথা জানা যায়।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, ‘আপনি আগুন দিয়ে আগুন নেভাতে পারবেন না। সহিংসতার বিরুদ্ধে লড়াই সহিংসতা দিয়ে করা যায় না। শয়তানের বিরুদ্ধে লড়াই শয়তান দিয়ে হয় না- আপনি যদি শয়তানের বিরুদ্ধে লড়তে চান তাহলে সৃষ্টিকর্তার নির্দেশনা মোতাবেক লড়তে হবে। ‘

এল আগুয়াজে এলাকাটি মাদক ব্যবসায়ী মাফিয়াদের জন্য কুখ্যাত। সেখানে সিজেএনজি ও লস ভিয়াগ্রাস নামে দু’টি গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

গত আগস্টে মিশোকানের একটি ব্রিজে নয়জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর রাস্তায় পাওয়া যায় আরও সাতটি মরদেহ।

গত ডিসেম্বরে আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সপ্তাহখানেক আগেই মাফিয়া গ্রুপ সিজেএনজির কথিত দলনেতা পুলিশের হাতে নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কঠোর পদক্ষেপের পরেও গত বছরই মেক্সিকোতে রেকর্ড ২৯ হাজার খুনের ঘটনা ঘটেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com