সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নদী দখলের খবর দিলেই মিলবে পুরস্কার

তরফ নিউজ ডেস্ক: নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার দেবে নৌ মন্ত্রণালয়। এ বিষয়ে কাজ চলছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। এ ছাড়া নদী থেকে পলিথিন সরানোর জন্য কেনা হচ্ছে ছয়টি রিভার ক্লিনিং ভেসেল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাংলাদেশের নদীগুলো যাতে আর বেদখল না হয় সেজন্য জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে সংবাদদাতাকে পুরস্কৃত করার সুপারিশ করা হয়। কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, নদী দখলকারীদের তথ্যদাতা বা সংবাদদাতাকে পুরস্কার প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বৈঠক শেষে জানান, দখলদারদের কারণে বাংলাদেশের নদীগুলো হুমকির মুখে। এ বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। নদী দখলের খবরদাতাকে পুরস্কার দেয়ার সুপারিশ করা হয়েছিল। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে। কমিটি বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে।

কার্যপত্র থেকে আরও জানা যায়, নদী খননের জন্য এর তলদেশে থাকা পলিথিন ও আবর্জনা প্রথমে সরানোর জন্য স্ক্রলিং ক্লিনার আনার সুপারিশ করে কমিটি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, বিআইডব্লিউটিএর জন্য আনুষঙ্গিক সুবিধাদি উচ্চক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধারকারী জলযান, ছয়টি রিভার ক্লিনিং ভেসেলসহ বিভিন্ন ধরনের ৬১টি সার্ভিস জাহাজ এবং বিভিন্ন ধরনের ১৩২টি পন্টুন সংগ্রহের লক্ষ্যে সমীক্ষা প্রস্তাব প্রকল্পের আওতায় ছয়টি রিভার ক্লিনিক ভেসেলসহ অন্যান্য নৌযান সংগ্রহের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান বুয়েট কর্তৃক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম চলমান।

এদিকে সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে চাঁদপুর জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় গৃহীত নদী ড্রেজিং/খননসহ নদীর তীর রক্ষার্থে ওয়াকওয়ে নির্মাণের সুপারিশ করা হয়। এ ছাড়া উপকূলীয় এলাকায় রাতে যাতায়াতের জন্য চট্টগ্রাম জেলার সন্দ্বীপ চ্যানেলে বয়াবাতি স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।

সূত্র: জাগো নিউজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com