শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

হবিগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে মুতি মিয়া (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কৃষক ওই গ্রামের মৃত শুকুর মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত ৮ টায় কালনী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন পুর্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মোস্তফা মিয়ার দোকান থেকে বাকীতে জুতা ক্রয় করেন মুতি মিয়া। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও পাওনা টাকা ফেরত দেননি মুতি। এরই জের ধরে উল্লেখিত সময়ে ওই ব্যবসায়ীর আত্মীয় একই গ্রামের নইম উল্ল্যাহর পুত্র ফুল মিয়াসহ তার লোকজন মতি মিয়াকে ডেকে নেয়। এসময় তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে তাদের বেধড়ক পিটনীতে আহত হন মতি। পরে তাকে গুরুত্বর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত মুতি মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল ফুল মিয়া ও একই গ্রামের নুর মিয়ার। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু জানান, নিহত মুতি মিয়া ও ফুল মিয়া একই গোষ্ঠির লোক। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় মারপিট করতে দেখে তিনিসহ স্থানীয় লোকজন মুতি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ রায় জানান, প্রাথমিক ভাবে দেখা গেছে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের রিপোর্ট না পেলে বুঝা যাবে না। সদর মডেল থানার এস.আই শাহিদ মিয়া জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com