শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জের নিখোঁজ সিএনজি চালকের লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাগঞ্জের পাশ্ববর্তী খানপুর গ্রামের খাল থেকে মামুন মিয়া (১৮) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে খানপুর গ্রামের একটি খাল থেকে মামুনের লাশ করা হয়। মামুন মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিক এর পুত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি চালক মামুন মিয়া নিজের সিএনজি ইনাতগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে রেখে নিখোঁজ হয়। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিকটবর্তী জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খালের পাশে মামুনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে জগন্নাথপুর থানার ওসি মো. এখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনের মৃতদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সিএনজি চালক মামুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com