মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ নেতার পিতার ইন্তেকাল, এমপি মিলাদ গাজীর শোক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাসেমের পিতা ও মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার সকাল সাড়ে ৭ টায় চন্দ্রছড়ি গ্রামে উনার নিজ বাস ভবনে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও লিভারের সমস্যায় ভোগছিলেন।

শনিবার বিকাল ৩ টায় উনার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্জ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্ধ বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com