মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার দিগাম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাজীমাদাম গ্রামের আলম উল্লাহর পুত্র সোহেল মিয়া (৩০) ও ভবানীপুর গ্রামের ফজর উদ্দিনের পুত্র মিজান মিয়া (২০)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা সেলের পরিদর্শক মো. খাইরুল আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দিগাম্বর বাজারে পাচারের প্রস্তুতিকালে পিকআপ (ঢাকা মেট্টো-১৫-১৫৮৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্ধ করা হয়। পরে পিকআপসহ গ্রেপ্তারকৃতদের বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com