মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে অগ্নিকান্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় পৌনে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই এলাকার মাতু মিয়ার ছেলে আদম খার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, মহিলারা আঁখের পাতা দিয়ে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে। পরে এক এক করে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে।

মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ না হলে আরও ঘর পুড়ে যেতে পারতো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com