রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বানিয়াচংয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৪ আসামি গ্রেফতার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জুয়েল মিয়াসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার, এসআই ফিরোজ আল মামুন ও এসআই ধ্রুবেশ চক্রবর্তীর সঙ্গীয় ফোর্স উপজেলার নতুন বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে আটক করেন।

আটক আন্ত:জেলা ডাকাতদলের সদস্য জুয়েল মিয়া দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।

অন্যদিকে পরোয়াভুক্ত আসামি আমিরখানী মহল্লার আলী হোসেন মিয়ার পুত্র বাচ্চু মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের মৃত সুরত আলীর পুত্র আলী মোল্লা ও তার ভাই উজ্জ্বল মোল্লাকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।

আন্তঃজেলা ডাকাতদলের সদস্য জুয়েল মিয়াসহ অপর সব আসামিদের পরের দিন সোমবার (২৮অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, আটক ডাকাতদলের সদস্য জুয়েল বহু মামলার আসামি । তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com