রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

১৬ আসামীর ডেথ রেফারেন্স চিঠি মঙ্গলবার হাইকোর্টে যাবে

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ডেথ রেফারেন্স আগামী মঙ্গলবার হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ বলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুত। আমরা আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে পাঠাতে পারবো।’

হাফেজ আহমেদ জানান, ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।

মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, ‘নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে শুনানির জন্য আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পড়েছি। এতে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স প্রস্তুত হলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশ দিয়ে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। মামলা নিষ্পত্তিতে যাতে কম সময় লাগে, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমি কথা বলবো। তার এমন উদ্যোগী ভূমিকায় মামলার বাদী পক্ষের আইনজীবীরা আশাবাদী হয়েছি।’

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com