মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমাবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তর গাজিপুর এলাকায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালিত অটোরিকশা চালক মোতালেব (২২) ঘটনাস্থলে নিহত হয়৷

নিহত ব্যাক্তি পাশ্ববর্তী অশ্বদিয়া গ্রামের নরুল ইসলামের ছেলে। অপরদিকে সিএনজি যাত্রী আরতি দাস (৫৫) ও তার নাতনী নিপা রানী দাস (১৪) গুরুতর আহত হন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে৷

আহতদের বাড়ি জেলার বরুড়া উপজেলায়। আহত নিপা রানী স্থানীয় গালিমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী৷ খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ও লাকসাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com