রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

মাধবপুরে আড়াই মন গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার জগদীশপুর ভাঙ্গা সেতু থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- চুনারুঘাটের পারকুল চা বাগানের রঞ্জু তাঁতীর ছেলে সাজন তাঁতী, নবীগঞ্জের দাউদপুরের রভলু মিয়ার ছেলে বকুল মিয়া ও তার সহযোগী একই গ্রামের জমশেদ আলীর ছেলে রোমান মিয়া।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা পিকআপ ভ্যান ও প্রাইভেটকার আটকিয়ে তল্লাশি চালায়।  এ সময় আড়াই মন গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক হয়।  পিকআপ ভ্যান ও প্রাইভেটকারও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১০ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com