রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসামে কিশোরীর আত্মহত্যা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গলায় ফাঁস দিয়ে তামান্না আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের ছিকোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোরী পাশ্ববর্তী বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে জন্মের পর থেকেই নানার বাড়িতে থেকে বড় হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বিকেল প্রায় ৪টার দিকে নানা-নানীর অগোচরে ঘরের সিলিংয়ের সাথে ওড়না ঝুঁলিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে আত্মহত্যা করেছে এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মুল রহস্য জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com