রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নুসরাত হত্যা মামলা : ১৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে

২ হাজার ৩২৭ পাতার মৃত্যুদণ্ডাদেশ রায়ের কপি।

ফেনী প্রতিনিধি : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার ২ হাজার ৩২৭ পাতার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) রায়ের কপি লাল কাপড়ে মুড়িয়ে ফেনীর আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদালতের স্টেনোগ্রাফার মো. সামছুদ্দিন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) রায়ের কপি পুলিশ পাহারায় হাইকোর্টে পাঠানোর উদ্দেশ্যে ফেনী থেকে রওনা হন।

ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর, মামলার সরকারপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট হাফেজ আহমেদ, পাবলিক প্রসিকিউটর (পিপি), মামলার সরকারপক্ষের আইনজীবী নুসরাতের আইনজীবী শাহজাহান সাজু বলেন, ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।

শাহজাহান সাজু আরো বলেন, নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে শুনানির জন্য আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তার সাথে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com