রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভয় পাওয়ার লোক আমি না : প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভয়’ শব্দটি আমার ডিকশনারির মধ্যে নেই। আর ভয় পাওয়া লোক আমি না। ভয় যদি পেতাম, এ অভিযানে আমি নামতাম না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মেননের বক্তব্য লুফে নিয়ে বিএনপি সরকার তখনের জুজুর ভয় দেখাচ্ছেন, এতে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে হেসে ফেলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ছোট থেকেই রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গেই জন্ম। আমার বাবাকে আমি দেখেছি, সাহসের সঙ্গে রাজনীতি করে এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। ভয়, এই শব্দটা আমার নেই। আর ভয় পাওয়া লোক আমি না। ভয় যদি পেতাম, এ অভিযানে আমি নামতাম না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে যোগদান করতে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বাকুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শেখ হাসিনা। ১২০টি উন্নয়নশীল দেশের জোট নিরপেক্ষ ফোরাম ন্যামের দুদিনের সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে এ সম্মেলনে যোগ দেন। রোববার আজারবাইজানে ৪ দিনের ওই সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com