রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ট্রেনের ছাদে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ট্রেনের ছাদে অন্যের ঝগড়া থামাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মুরগী ব্যবসায়ী সুমন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সাদেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেনটি সকালে হরষপুর স্টেশনে থামে। এ সময় ট্রেনের ছাদে দুই ব্যক্তি ঝগড়া শুরু করে। পরে স্টেশনে অন্য একটি ট্রেনের জন্য অপেক্ষায় থাকা সুমন মিয়া তাদের ঝগড়া থামাতে ট্রেনের ছাদে উঠেন। তখন ট্রেনটি ছেড়ে দিলে তিনি লাফিয়ে নামতে গিয়ে দুটি বগির মাঝখানে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

হরষপুর রেলওয়ে স্টেশনের মাস্টার পরেশ আলী শিকদার সুমনের মৃত্যর খবর নিশ্চিত করে জানান, সুমন মিয়ার মুরগি নিয়ে আখাউড়া যাওয়ার কথা ছিল। তিনি অন্যের ঝগড়া থামাতে জালালাবাদ ট্রেনের ছাদে ওঠেন। এ সময় ট্রেন ছেড়ে দেয়ায় লাফিয়ে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম বলেন, ‘শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি ঘটনাস্থল থেকে বেশ দূরে হওয়ায় তারা বিষয়টি আমাদের জানিয়েছে। আমি সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছি লাশ উদ্ধার করার জন্য।’

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com