রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আয়োজনটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু’ বিপিএল।

সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন এ তথ্য।

জাগো নিউজে আগেই সংবাদ প্রকাশ করা হয়েছে যে, বিপিএল ৫ দিন পিছিয়ে যাচ্ছে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন। ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর।

কিন্তু নানা কারণে, ৫ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএলের উদ্বোধন এবং শুরুর তারিখ। ৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই সিদ্ধান্ত নিয়েছে, এবার বিপিএলে ফ্রাঞ্চাইজি থাকবে না। বিপিএলের দল গঠন করবে বিসিবি, পরিচালনাও করবে বিসিবি। প্রতিটি দল পরিচালনার জন্য বিসিবি একজন করে পরিচালকে প্রধান হিসেবে নিয়োগ দেবে। এছাড়া থাকবে স্পন্সর পার্টনার।

সব আয়োজনই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবারের আয়োজনে এবং উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চিতভাবে জৌলুশ এবং আকর্ষণ বাড়াতে প্রধানমন্ত্রীর উপস্থিতি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com