রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে গলায় ফাঁস লাগিয়ে আল আমিন হৃদয় (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে।

আল আমিন হৃদয় উপজেলার বেলাপুর গ্রামের আলম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আলম মিয়া তার পরিবার নিয়ে ব্যাঙ্গাডুবা গ্রামের লস্কর ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে আলম মিয়ার বড় ছেলে আল আমিন হৃদয় ঘরের থাকা সিলিং ফ্যান এর সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আল আমিনের ভাই দুর্জয় জানায়, আল আমিন সায়হাম নিট কম্পোজিটরে চাকুরী করত। ৭-৮ মাস পূর্বে চাকুরী ছেড়ে দেয়। সোমবার দুপুরে ঘরের জানালা দিয়ে ভাইকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com