বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট রেলপথের বড়চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ভোরে সিলেট থেকে ঢাকাগামী জালালবাদ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com