বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

ট্রেন দুর্ঘটনায় নিহতদের ৮ জনই হবিগঞ্জের

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে হবিগঞ্জ জেলারই ৮ জন। তাদের পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নিহতদের পরিবারের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

হবিগঞ্জের নিহত ৮ জন হলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী মো. ইউসুফ, হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের ইয়াসিন আরাফাত, গোপায়া গ্রামের রিপন মিয়া, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আল-আমিন, বড়বাজার গ্রামের সোহেল মিয়ার শিশু মেয়ে আদিবা, চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের রুবেল মিয়া তালুকদার, পীরেরগাঁও গ্রামের সুজন মিয়া ও নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল মিয়া। তারা সবাই উদয়ন ট্রেনের যাত্রী ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জের যে কজন নিহত হয়েছেন, তাদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেয়া হবে।

মন্দবাগ রেলওয়ের স্টেশনমাস্টার জাকির হোসেন চৌধুরী বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথাকে আউটারে থাকার সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু সেই সিগন্যাল অমান্য করে মূল লাইনে ঢুকে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com