শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যায় ২৫ জনকে আসামি করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মহানগর হাকিম আদালতে চার্জশিট পাঠানো হয়েছে।

২৫ জনকে আসামি করে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলার চার্জশিট চূড়ান্ত করে পুলিশ। তাদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে জানায় পুলিশ।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি পরিচালক মনিরুল ইসলাম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা একক কারণ নয়। ভয়ের রাজত্ব কায়েম করাও আসামিদের উদ্দেশ্য ছিল। আসামিদের মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন হলে এমন ঘটনা ঘটতো না বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, এমন ঘটনা সংশ্লিষ্টদের ব্যর্থতা। যেভাবে চার্জশিট প্রস্তুত করা হয়েছে তাতে সবার সাজা নিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।

এজাহারভুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাক্ষীদের মধ্যে বুয়েটের শিক্ষক, শেরেবাংলা হলের প্রভোস্ট, চিকিৎসক এবং নিরাপত্তাকর্মীও আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com